• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মেঘনায় আলোচিত শিশু রিফান হত্যার মূল আসামি গ্রেপ্তার রহস্য উদঘাটন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

২৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ  বিপ্লব  সিকদার  :

কুমিল্লার  মেঘনা  উপজেলায়  আলোচিত  রিফানুল ইসলাম (৫) হত্যার  মূল  আসামি  গ্রেপ্তার ও রহস্য উদঘাটন   করেছে  পুলিশ । গ্রেপ্তারকৃত আসামী উপজেলার বৈদ্ধ্যনাথ পুর গ্রামের মো: কবির হোসেনের ছেলে মো: শাকিল । পুলিশ  সূত্রে জানা  যায়  গতকাল রাতে আসামীকে  মুন্সিগঞ্জ জেলার গজারিয়া  উপজেলার  রসুলপুর এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ  আব্দুল  মজিদ বলেন মামালা হওয়ার তিন দিনের মাথায় সহকারী পুলিশ সুপার (হোমনা -মেঘনা) মো: ফজলুল করিম স্যার সহ মেঘনা থানা টিম অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় কিছুক্ষণের  মধ্যেই  আমরা তাকে কোর্টে প্রেরণ করবো।

হোমনা সার্কেল ফেসবুক আইডিতে বর্ননায় আসামি স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে বলেন  স্যার জীবনে এই একটাই পাপ করেছি। স্যার গ্রামে গিয়ে জিজ্ঞাসা  করবেন আমি কেমন?? স্যার আমি খুন করিনি, এটা একটা দূর্ঘটনা। স্যার সেদিন আমি বরশি তৈরী করছিলাম মাছ ধরার জন্য আমাদের বাড়ির সাথে গ্যারেজের সামনে বসে। আনুমানিক ১১-১১:৩০ ওরা দুজন মেহেদী আর রিফান আমার সামনেই ছিল তখন। আমরা একসাথে গ্রামের দোকান থেকে খাবার এনে খেয়েছি। ওরা খুব দুষ্টুমি করছিল। ওদেরকে যেতে বললে মেহেদি চলে যায়। কিন্তু রিফান না গিয়ে দুষ্টুমি করলে যে ইট নিচে রেখে মাছ ধরার ছিপ তৈরী করছিলাম তা ছুড়ে মারি। ইটটি তার মুখে লাগলে সে পড়ে যায়। কোন সাড়া শব্দ না পেয়ে তাকে গ্যারেজে ঢুকিয়ে বাড়ি থেকে পানি এনে মুখে ছিটিয়ে দেখি নড়াচড়া করছে না। ভেবে পাচ্ছিলাম না কি করব। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর প্রথমে প্লাস্টিকের বস্তা এরপর চটের বস্তায় ঢুকিয়ে গ্যারেজের পিছনে লাকড়ির নিচে লুকিয়ে রাখি। ০৮/০৯ দিন পর যখন একটু গন্ধ বের হতে শুরু করলে একটা কার ভাড়া করে বুধবার রাত ০২ টায় ওমরাকান্দা ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে চট্টগ্রামে চলে যাই। ও আমার চাচাতো ভাই ওকে আমি মারতে চাইনি। ঘটনার পর থেকে স্যার ঘুমাতে পারিনা, খাইতে পারিনা, কি করব বুঝতে পারিনি।

উল্লেখ্য  গত ১২ জানুয়ারি  শিশু  রিফানুল ইসলাম নিখোঁজ হওয়ার ১২ দিন পর গত শুক্রবার  উপজেলার  ওমরাকান্দা ব্রিজের  নিচে মেঘনার শাখা নদী ভাসমান মৎস্য প্রকল্পের খাচা থেকে তার মরদেহ  উদ্ধার  করে  পুলিশ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন