• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

৯ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলা আ’লীগের নেতারা।

গতকাল মধ্যরাতে সদর পৌরসভার আর্টগ্যালারী এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়।

জেলা আ’লীগের নেতারা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারী ৪র্থ ধাপে পৌরসভা নির্বাচনে ভোট বানচালের জন্য বিএনপি’র সন্ত্রাসীরা রাতের আধারে নৌকার মনোনয়ন প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে।

যা অনাকাঙ্খিত। তারা নিশ্চিত পৌরসভা নির্বাচনে পরাজিত হবে আর সেকারনেই এ ধরনের কার্যক্রম করছে। আমরা মনে করি শান্তিপূর্ন পরিবেশকে তারা অস্থিতিশীল পরিবেশের সৃস্টি করতে চায়। তবে জেলা আ’লীগের নেতাকর্মীরা সজাগ রয়েছে।

জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, ভোট বানচালের জন্য বিএনপির গুন্ডা বাহিনী এ কাজ করেছে।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ  গ্রহন করা হবে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এ ধরনে কর্মকান্ডকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন