• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিন

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

১০ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে গলা কেটে হত্যা ও স্বামী বিষ খেয়েছে বলে দাবি পুলিশের। ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে।
জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম। হঠাৎ তাদের মরদেহ পরে থাকে সদরের বরুনাগাঁও এলাকায় টাংগন নদীর পারে। স্থানীয়দের কাছ থেকে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে আজ দুপুরে টাংগন নদী এলাকার পৃথক দুটি স্থানে স্বামী-স্ত্রীর লাশ দুটি উদ্ধারে মাঠে নামে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিন ইউনিট কাজ করে।
নিহত আসমা বেগমের গলাকাটা লাশ পরে থাকার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি ছুটে আসেন ঘটনাস্থলে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনশৃংখলাবাহিনীকে মুল রহস্য উদঘাটনের দাবি জানান।
আর পুলিশ বলছেন, রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের সদস্যরা কাজ করছে। কারা এ পেছনে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন