• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রিটার্নিং অফিসারকে অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা- ঠাকুরগাঁওবিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

১১ ফেব্রুয়ারি  ২০২১,  বিন্দুবাংলা টিভি.কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি :রিটার্নিং অফিসারকে অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীন প্রার্থীর প্রচারণায় বাধা, পোষ্টার ছেড়া, কর্মীদের মারপিট, ভোটারদের হুমকি, কর্মীদের কার্যক্রম থেকে বিরত থাকাসহ ভীতিকর ও ত্রাসের পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বুধবার ( ১০ ফেব্রুয়ারি) জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে শেষ পর্যন্ত থাকা এবং সুষ্ঠু ভোটের জন্য কাজ করে আসছে বিএনপি। কিন্তু কয়েকদিন থেকে আ’লীগের লোকজন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফের প্রচারনায় বাধা, পোষ্টার ছেড়া, কর্মীদের মারপিট, ধানের শীষের ভোটারদের হুমকি, কর্মীদের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকা, মিথ্যা মামলা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন আ’লীগের নেতা বিএনপি সমর্থীত মানুষজনদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দিচ্ছে। গত মঙ্গলবারও আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে কে বা কাহারা ককটেল জাতীয় জিনিস ফুটিয়েছে। আর আ’লীগ পরিকল্পিতভাবে বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করছে। আমরা ইতিমধ্যে রিটার্নিং অফিসার বরাবর ১০ বারের অধিক এ বিষয়গুলো জানিয়ে লিখিত অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। তবে শেষ অবধি নির্বাচনে থাকবো কিনা সেটা বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ১০ বার অভিযোগের বিষয়টি সরাসরি নাকচ করে দেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন।

তিনি বলেন, আমরা এতোবার অভিযোগ পাইনি। আমরা ০২ বার অভিযোগ পেয়েছি। আমি নিজে বিষটি তদন্তে গিয়েছি। আমাদের তদন্তকারী দলও কাজ করছে। তারা এখনও আমাকে ব্যবস্থা নেওয়ার মত তেমন কোন তথ্য দেয়নি। কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রার্থীকে সতর্ক করেছি। যে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘনে আমরা দ্রুত ব্যবস্থা নিব।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন