• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

হোমনায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

২৫ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা।
নোয়াখালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর গুলিতে নির্মম ভাবে শহীদ হন সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির। মুজাক্কিরকে গুলি করে হত্যা সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে, কুমিল্লার হোমনা সদরের শিল্প কলা একাডেমীর সামনে অনুষ্ঠিত হয় মানব বন্ধন ও প্রতিবাদ সভা।

বার্তাবাজার হোমনা (কুমিল্লা) প্রতিনিধি তপন সরকারের উদ্যোগে আজ বৃহস্প্রতিবার সকাল ১১ টায় হোমনা উপজেলা প্রেসক্লাব ও হোমনা প্রেসক্লাবের অায়োজনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি- আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক- মো.মোরশিদ আলম,প্রেস ক্লাব এর সহ-সম্পাদক অায়ুব অালী,সাংগঠনিক সম্পাদক হাঁড়ির খোঁজে বাড়ি’র উদ্যোক্তা অাব্দুছ সালাম,
উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন,প্রচার সম্পাদক মইনুল ইসলাম(মিশুক) সাংবাদিক কবি দেলোয়ার,সাংবাদিক নাসির উদ্দিন,সাংবাদিক মোঃ বাহারুল,সাংবাদিক সোনিয়া অাফরিন।

উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও বার্তাবাজার প্রতিনিধি মোঃ তপন সরকারের সঞ্চালনায়, প্রতিবাদ সভায় বক্তারা সম্প্রতি নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরের বুকে প্রকাশ্যে গুলি করে নির্মম ভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন। দেশ মা মাটির জন্য সাংবাদিকরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে যাচ্ছে যুগের পর যুগ। অপরাধিদের বিরুদ্ধে সত্যের কলম চালাতে গিয়ে হত্যা,নির্যাতন নিগৃহিত হচ্ছে সাংবাদিকরা এ ভাবে চলতে পারেনা। দ্রুত অপরাধিদের বিরুদ্ধে অাইনি ব্যবস্থা গ্রহন সহ সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন