ঢাকা   ১২:২৯:১৬ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, February 27, 2021,
  • 181 Time View

২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

মুক্তিযোদ্ধার সন্তান্দের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২৭ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর নেতা কর্মীরা।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব লুতফুল্লাহ সাইদ,কেন্দ্রীয় সংসদ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা,কেন্দ্রীয় সদস্য আহমেদ সুমন মজিদ এবং ঢাকা বিভাগের যুগ্ম আহবায়ক সৈয়দ সাদিকুল ইসলাম।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এসময় মুক্তিযোদ্ধাদের অবদান কে তুলে ধরে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর বর্বোরচিত হামলায় অংশগ্রহণকারীদের অনতিবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান সেই সাথে উল্লেখিত ৭ দফা দাবী মেনে নেয়ার দাবী জানান উপস্থিত বক্তারা।

উল্লেখ্য ৭ দফা দাবীর মধ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা,মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন পাশ,মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়ণ,মুজিব কোর্টের পবিত্রতা রক্ষা,নাটকে মন্দ চরিত্রে মুজিব কোর্ট পরা নিষিদ্ধ করা সহ বিমানবন্দরসহ সব জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদান করা।

মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধার সন্তানরা।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক লায়ন জাহাঙ্গীর আলম,তুহিন সিদ্দিকী,সোহেল সোহরাওয়ার্দী,রবিন তালুকদার, শাহ আলম লিটু,হাসনা হেনা,লাবু মিয়া,জায়েদুর তুহিন,বাবু তালুকদার, শাহরিয়ার আনোয়ার রাজীব,হাফিজ হাসনাত আপেল,সদর উপজেলার যুগ্ম আহবায়ক শোয়েভ হাসান কবির,সদস্য সচিব সাইফুল ইসলাম,সদস্য খন্দকার কামরুন নাহার,শহিদুল ইসলাম সোহেল,সজীব,মঞ্জুরুল হক রনি,সদস্য সচিব বিভাস কৃষ্ণ চৌধুরী,আরিফুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য গত (২৩ফেব্রুয়ারিতে)মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ ৭ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। কর্মসূচির শুরুতেই পুলিশের পক্ষ থেকে অবস্থানকারীদের শাহবাগ মোড় ত্যাগ করতে বলা হয়।এসময় পুলিশের নির্দেশনা কে উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করর।এঘটনায় অনন্ত শতাধিক নেতা-কর্মী আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি