• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

২৮ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, (স্টাফ রিপোর্টার): রাজধানীতে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, বিএনপি অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলাকালীন প্রেসক্লাব, কদম ফোয়ারা হাইকোর্টের সামনেসহ আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পুরো এলাকার দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রেসক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি তারা নেয়নি। এ কারণে সমাবেশ করতে বারণ করা হলেও তারা না শুনে পুলিশের ওপর হামলা করে। এতে প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে রণক্ষেত্র শুরু হয়।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন