• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১ যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত

মুকুলের বাহার

নিজস্ব সংবাদ দাতা / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

৩ মার্চ ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি : এবার শীতের প্রকোপ কিছুটা কম থাকায় একটু আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে ঠাকুরগাঁও শহরসহ জেলার গ্রাম অঞ্চলের আম বাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডালপালা। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে।

মুকুলের পাগল করা ঘ্রাণ বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। আর মুকুলের মৌ মৌ ঘ্রাণে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা কয়েকটি আম বাগান ঘুরে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল আর মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে প্রতিটি গাছের ডালপালা।

নারগুন গ্রামের আরেক বাগান সিরাজুল ইসলাম বলেন, এবার প্রতিটি আম গাছেই মুকুল ভালো এসেছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলেই ফলন ভালো পাওয়া যাবে বলে জানান তিনি।

বাগান মালিক আব্দুর মালেক জানান, প্রায় গত দুই তিন সপ্তাহ আগে থেকেই তাদের বাগানের আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। বেশির ভাগ গাছেই মুকুল এসে গেছে। কিছু গাছে মুকুল বের হচ্ছে।

মুকুল আসার পর থেকেই তিনি গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। রোগ বালাইয়ের আক্রমণ থেকে মুকুলকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও কীটনাশক প্রয়োগ করছেন বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, বাণিজ্যিক ভিত্তিতে আম্রপালি, গোপালভোগ, ফজলি ও ল্যাংড়াসহ উন্নত জাতের বিভিন্ন আমের চাষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলও এসেছে ভালো। তবে ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের মধ্যে প্রয়োজনীয় সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করেছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন