• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

হোমনায় এএসপির নেতৃত্বে মাদকের বড় চালান সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

৩ মার্চ,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,সৈয়দ আনোয়ার  :

“একটি গ্রাম থেকে একটি দেশ, মাদক মুক্ত বাংলাদেশ””
এই স্লোগানকে সামনে রেখে সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি)হোমনা সার্কেল মো. ফজলুল করিম এর নেতৃত্বে হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদকের বড় চালান সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোমনা থানা পুলিশ। মঙ্গলবার ২ মার্চ আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গ্রামীন ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বিল্ডিং এ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো মো: ফারুক মিয়া (৪২)পিতা :আনারুল হক মাতা : সাজেদা বেগম সাং শ্রীমদ্দি (গাংকুল হাটি) (দরগা বাড়ী)থানা হোমনা, সোনিয়া আক্তার (১৯)স্বামী : আবু হানিফ পিতা:কফিল উদ্দীন মাতা : মোসা: মাকসুদা সাং শিবপুর, থানা তিতাস। (পিতার বাড়ি) এ/পি সাং লক্ষীপুর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ( হোমনা-মেঘনা  সার্কেল) জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে পৌরসভার গ্রামীন ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বাড়ি থেকে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করি।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল আসামীদের জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন