• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

মেঘনায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ ডাকাত দেশীয় অস্ত্র ও পিক আপ সহ গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার  ভোর ৩.৩০ টার ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মেঘনা থানায় ৩ জন সহ ৮ /১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়।  আজ বৃহস্পতিবার ধৃত ডাকাতদের কোর্টে প্রেরণ করা হয়। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।আসামীরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুয়াবাড়িয়া গ্রামের মো: রাজ্জাকের ছেলে মো: সুমন (২২),কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জোর গাছা গ্রামের আমিন মোল্লার ছেলে মো:সাগর মোল্লা (২৭),বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাহের চর গ্রামের মো: কেনু মিয়ার ছেলে মো: রাসেল মিয়া সহ অজ্ঞাত ৮/১০ জন।   মামলার এজাহার সূত্রে জানা যায় এস আই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স  নিয়ে ঢাকা -মেঘনা আঞ্চলিক সড়কে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কান্দার গাও (লুটের চর ব্রিজের পশ্চিম পাশে)  একটি ট্রাক সহ অবস্থান কালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পর পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক বেদিক ছুটে ৭/৮ জন পালিয়ে যায় পরে ঘটনা স্থলে উল্লেখ্য তিন আসামি, দেশীয় অস্ত্র, পিকআপ আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন