• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাঙ্গাইলে ভোক্তা অধিকারের হস্তক্ষেপে কাঙ্খিত সেবা পেলো গ্রাহক

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ

 

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বিশেষ হস্তক্ষেপে কাঙ্খিত সেবা পেলো সাদিয়া তাসনিম নামের এক গ্রাহক।

উল্লেখ্য গত বছরের ১৮ অক্টোবর জনৈক সাদিয়া তাসনিম টাঙ্গাইল সদরে এসএম এন্টারপ্রাইজ হতে ১৯ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট ক্রয় করেন। ৩ মাস ব্যাবহারের পর ফোনটিতে সমস্যা দেখা দিলে তিনি সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে নিয়ে গেলে জানতে পারেন ফোনটি অানঅথোরাইজড বিধায় বিক্রয় পরবর্তী সেবা প্রদান করা সম্ভব নয়।

এমতাবস্থায় সাদিয়া তাসনিম এসএম এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে ০৮/০৩/২০২১ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ে এই মামলার বাদী বিবাদী উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায় স্বীকার করে নি:স্বর্ত ক্ষমা প্রার্থনা করে এবং অভিযোগকারীকে গাড়ীভাড়াসহ( রাজশাহী টু টাঙ্গাইল) ১৯ হাজার টাকা মূল্যের অন্য একটি নতুন অথোরাইজড ফোন প্রদান করার প্রেক্ষিতে অভিযোগকারী তার অানিত অভিযোগটি প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল অালম রিজভী জানান,কেউ পণ্য বা সেবা ক্রয় করে ক্ষতিগ্রস্থ হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে গুরুত্ব সহকারে অভিযোগ খতিয়ে দেখা হবে যাতে জনসাধারণের অধিকার নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন