• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

মোঃ আকতারুল ইসলাম আক্তর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুবছর আগের একটি মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে মোখলেসুর রহমান (২৯) ও ইমরান রানা (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।

এ সময় দুই ভাই মোখলেসুর রহমান ও ইমরান রানাকে আটক করা হয়। পরে মোখলেসুরের শরীরে তল্লাশি চালিয়ে ৮০০ ইয়াবা ও ইমরান রানার শরীরে তল্লাশি করে ১২০০ ইয়াবাট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঐদিনই ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই শামীম হক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই পুষ্প রঞ্জন দেবনাথ এ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন