• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বিশ্ব তাকিয়ে ছিল বঙ্গবন্ধুর ঘোষণার দিকে: ডিআইজি মোঃ হাবিবুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনে ৭ ই মার্চ ২০২১ বাংলাদেশ পুলিশ কর্তিক আয়োজিত গজারিয়া থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
৭ই মার্চ রোববার বিকালে কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জ ডিআইজি বিপিএম ( বার) পিপিএম( বার )মোঃ হাবিবুর রহমান । বক্তব্যে প্রধান অতিথি বলেন 7 ই মার্চ স্বাধীনতার ঘোষণা ছিল বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত দিকনির্দেশনা। সারাবিশ্ব তাকিয়েছিল ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ঘোষণার অপেক্ষায়। দেশের গবেষক, সাহিত্যিক ,বিজ্ঞানীদের ধারণা ছিল ৭ই মার্চের ঘোষণা হবে স্বাধীনতার ঘোষণা। ৭ ই মার্চের ঘোষণায় বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে বাংলাদেশের প্রতিটি সরকারি,-বেসরকারি ,দপ্তরের কর্মচারী, কর্মকর্তা এবং সাধারন মানুষ কিভাবে কাজ করবে চলবে তার দিকনির্দেশনা রেখেছিলেন । ৭ ই মার্চের এই সংক্ষিপ্ত ঘোষণায় বঙ্গবন্ধু দেশের সাধারণ মানুষ, ছাত্র ,কৃষক-,শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলকে এক সুতোয় গেঁথে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করতে পেরেছিলেন । বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী অবিসংবাদিত নেতা তা সাতই মার্চের বক্তব্য প্রমাণ করেছেন বলে বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি ।

এসময় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজউদ্দীন মুর্তজা, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহেব মোহাম্মদ লিটন ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ নাসির মিয়াজী প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন