• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি করেছেন গরীব দু:খী মেহনতী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য -রেলপথ মন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

১১ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি.কম,

শহিদুল ইসলাম কাজল  জামালপুর:
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, এই যে ট্রেনের যে যাত্রা শুরু হলো, আমাদের প্রধান মন্ত্রীর যে স্বপ্ন, সোনার বাংলার যে স্বপ্ন, আমাদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন।
বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছেন গরীব দু:খী মেহনতী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য; আজ বঙ্গবন্ধু নেই, তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নেতৃত্ব দিচ্ছেন। গত ১০/১২ বছর আপনারা লক্ষ করে দেখেছেন বঙ্গবন্ধুর সেই আদর্শকে নিয়ে আজকে দেশকে পরিচালনা করছেন তিনি।

রেলপথ মন্ত্রী বৃহস্প্রতিবার দুপুরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্ট্রেশন প্রাঙ্গনে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে নতুন কোচ দ্বারা আন্তঃনগর ‘ব্রক্ষ্মপুত্র  এক্সপ্রেস’(৭৪৩/৭৪৪)ট্রেন সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি আরো বলেন, রাস্ট্র পরিচালনার যে নীতি, সেটি হলো আমাদের গরীব সাধারণ মানুষের কিভাবে অর্থনীতি, কিভাবে তাদের সামাজিক, কিভাবে সার্বিকভাবে উন্নতি করা যায়, আমাদের মানবতার উন্নয়ন করা যায়, নারীর ক্ষমতায়ন করা যায়; অর্থনীতিভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা যায় ; সেই নীতিতে দেশ পরিচালনা করেছেন প্রধান মন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নতুন কোচ দ্বারা ‘ব্রক্ষ্মপুত্র  এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মোরাদ হাসান এমপি, আলহাজ¦ মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেনর এমপি ও জামালপুর জেলা আওয়ামী  লীগের  সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন