• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালণ করল মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭মার্চ সকাল ১১টায় কাঁচপুর মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে সকল শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম বার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারনণ সম্পাদক এ্যাড.আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল।
অনুষ্ঠানের শুরুতে মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে অনুষ্ঠানের প্রধাণ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল জাতীয় পতাকা অর্ধনমিত করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর সঞ্চালনায় আয়োজিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সোনারগাঁ উপজেলা আ’লীগের আহ্বায়ক এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম,নওগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইউসুফ দেওয়ান,মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শহিদুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার  শান্তি কামনা করে দোয়া পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইউসুফ দেওয়ান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন