• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

ময়মনসিংহ ত্রিশালের ঐতিহ্যবাহী সংগঠন শুকতারা সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
এনামুল হক,ময়মনসিংহ:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ত্রিশালের প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “শুকতারা সংঘ” এর ২২তম দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৯ মার্চ সন্ধ্যায় শুকতারা সংঘ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন আলোচনা সভায় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও খাইরুল বারি সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, পৌর কাউন্সিলর আজহারুল ইসলাম,আনিছুজ্জামান বাবুল,কাঁঠাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল,মঠবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মতিন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সুশীল চন্দ্র ও সাধারণ সম্পাদক পদে রমজান আলী নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,শুকতারা সংঘের ইতিহাস ও ঐতিহ্যের কথা অন্তরে লালন করে সংগঠনের মান সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী শুকতারা সংঘ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ত্রিশালের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন