• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

১৫ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি.কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

সরকার ঘোষিত সারাদেশে ৭ দিন ব্যাপী লকডাউন বাস্তবায়নের প্রথম দিনে টাঙ্গাইলে প্রশাসনের উদ্যোগে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

লকডাউন পর্যবেক্ষণে দুপুরের দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় টাঙ্গাইল শহরের বিভিন্ন সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিদর্শন করেন।

এ সময় বিনা কারণ ছাড়াই ঘরের বাইরে থেকে বের হওয়া মানুষদের সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসচেতনা কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশি কার্যক্রমে চলাকালে দেখা যায়, বিভিন্ন কারণ ছাড়াই মানুষ ঘর থেকে বের হয়েছেন। তবে গণপরিবহন বন্ধ রয়েছে। যে কোন পরিস্থিতিতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বিভিন্ন যানবাহনে মামলাও করা হয়। শহরের বিভিন্ন স্থান ফাঁকা থাকলেও বাজার গুলোতে জনসমাগম রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ নেই। তবে বিভিন্ন পন্যবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়।

এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন