• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল ইনকিলাব মঞ্চ অন্যায়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পেয়ে যা জানালেন স্পিকার দাউদকান্দিতে পায়রা ভবন ভাঙায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার ইউএনও’র “টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য” অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ কলমের মাধুর্য্যে বরুড়া জাগরণ: বরুড়া কবি পরিষদের ফুলেল শুভেচ্ছা ও নতুন সাহিত্যে প্রত্যয় সব ইতিহাস পদক দিয়ে লেখা হয় না আর্জেন্টিনাকে বিদায়ের ইঙ্গিত দিলেন পারেদেসও বিশ্বকাপ ফাইনাল নিয়ে স্পেন তারকার বিস্ফোরক মন্তব্য

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

১৬ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুব আলম বলেন, আজ সন্ধ্যায় লালবাগ থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগের একটি মামলা ও এবারের হেফাজতের তাণ্ডবে করা মামলায় তিনি আসামি।

ডিবি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে। মাওলানা জুবায়ের আহমেদকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও হারতালের পর থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের হাটহাজারি থেকে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করে।

একইদিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে হেফাজত নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তারা হলেন- হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সারাদেশে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন