• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন এ টি এম আবদুল বারী ড্যানী নারী নির্মাণশ্রমিক হত্যার পর ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল ইনকিলাব মঞ্চ অন্যায়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পেয়ে যা জানালেন স্পিকার দাউদকান্দিতে পায়রা ভবন ভাঙায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার ইউএনও’র “টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য” অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ কলমের মাধুর্য্যে বরুড়া জাগরণ: বরুড়া কবি পরিষদের ফুলেল শুভেচ্ছা ও নতুন সাহিত্যে প্রত্যয়

অন্যায়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় দাবি করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি- আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর সেই বার্তা আমিসহ আমাদের সবার জন্য– সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন