• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিঃমিঃ সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন এ টি এম আবদুল বারী ড্যানী নারী নির্মাণশ্রমিক হত্যার পর ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল ইনকিলাব মঞ্চ অন্যায়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ডা. শফিকুর রহমান

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল ইনকিলাব মঞ্চ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ শীর্ষ নেতারা।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু পাঁচ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন