• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

২১ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের সুহৃদ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ (২১ এপ্রিল) বুধবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাবের নামাযকক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে করোনা ভাইরাসসহ নানা রোগে আক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাংবাদিকদের আরোগ্য ও মৃত্যুবরনকারী সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।

সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দোয়া মাহফিল আরও অংশগ্রহণ করেন জাতী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের বর্তমান সহসভাপতি বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মোহসীন, বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক নেতা শামসুল হক দুররানী, আবদুল গাফফার মাহমুদ, ডিইউজের সদস্য জিয়াউর রহমান, শেখ মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, মীর হোসেন মীরন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান।
সংক্ষিপ্ত বক্তৃতায় সাংবাদিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিডিয়াবান্ধব মজলুম নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে করোনাসহ নানা জটিলতায় চিকিৎসাধীন সাংবাদিকদের রোগ মুক্তি এবং এরই মধ্যে যে সব সংবাদিক ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ কারাবন্দী অসুস্থ বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও সিনিয়র সাংবাদিক সাদাত হোসাইনের সুচিকিৎসা ও অবিলম্বে মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন