• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গোদাগাড়ী পৌর মেয়রের মৃত্যুতে এলাকাবাসীর শোক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

২১ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) আর নেই। ব্রেইন স্ট্রোক করে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় তিনি মৃত্যু বরণ করেন। মেয়রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২১ এপ্রিল বুধবার মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য মেয়র বাবুকে ভারতে নেওয়া হয়েছিল।
মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য তিনি ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার ভোরে মারা গেছেন তিনি।

তার মরদেহ বেঙ্গালুরু থেকে বিমানে প্রথমে কলকাতায় আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে।
মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা মেয়র বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
তিনি গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগের বার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন