• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

এমপির মাথায় কৃষকের ধানের বোঝা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

১ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর : জামালপুরে করোনায় শ্রমিক সংকট
নিরসনে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে
দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে
আরা।


শনিবার (১মার্চ) সকাল থেকে দুপুর আড়াই টা পর্যন্ত জামালপুর সদর
উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় খোরশেদ আলম ও শিপন
নামে ২জন কৃষকের দেড় একর জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে
দিয়ে মাড়াই করে দেন তিনি।
মহিলা এমপি হোসনে আরার সাথে ধান কাটা মাড়াইয়ে অংশ নেন জেলা
কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জিন্নাহ,

সিনিয়র
সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক হুরমুজ আলী
হিরু, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নত আরা লাভলী, শহর কৃষক লীগের
সাধারণ সম্পাদক সম্রাট জামান, শরিফপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ কৃষকলীগের নেতাকর্মীরা।
কৃষক খোরশেদ আলম জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের
পাদুভার্ব বৃদ্ধিপায় লকডাউনে ধান কাটার জন্য কৃষক খুঁজে পাইয়নি
না। তাই আজ মহিলা এমপি হোসনেআরা তার নেতৃবৃন্দসহ এসে
আমার জমির ধান কেটে দিয়ে মাড়াই করে দিয়েছেন।

এজন্য আমি
সবাইকে ধন্যবাদ জানাই।
জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনেআরা
জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষক- কৃষাণীরা মিলে
অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম
অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন