ঢাকা   ০৭:১১:২৮ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশে পদোন্নতি

Reporter Name
  • Update Time : Sunday, May 2, 2021,
  • 188 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্কঃ বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ২০ কর্মকর্তা। সাথে আরও ১০৫ জন এএসপি থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬)।

রোববার (০২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে, সাথে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার।

এর আগে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ পদোন্নতি দেওয়া হয় ঢাকায় কর্মরত ৭ জন পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার কর্মকর্তাকে। পদোন্নতি পেয়ে তারা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিসি হারুন ছাড়া পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- সিআইডির মো. সাইফুল ইসলাম, ডিএমপির মো. আনিসুর রহমান, ডিএমপির নুরুল ইসলাম, ডিএমপির বিপ্লব বিজয় তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মনিরুজ্জামান এবং পুলিশ সদর দফতরের শেখ রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি