• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

শেরপুরে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

২০ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ২ কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ মে শনিবার বিকেলে শহরের সজবরখিলা মহল্লার ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিন নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার নাহিদ হাসানের স্ত্রী। শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক, এসআই ইউসুফ আলী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেলে পৌর শহরের সজবরখিলা মহল্লায় মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষের পাশের রুম থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতারের বিষয়টি ডিবির (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন