• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

২৭ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল(২৬ মে)শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রীর ঘোষণা ছাত্রসমাজ মানে না প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মে)সকাল ১১ টা সময় টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান।

বিক্ষোভ সমাবেশে সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রিসা হায়দার এর নেতৃত্বে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাফিস আর রাফি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইভানা ঐশী,সানজিদা মিম,সরকারি সাদত কলেজের ফাহাদুল ইসলাম,ফাতেমা রহমান বীথী প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা জানান,অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন