• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

শিল্প কারখানার ধোঁয়ায় বায়ু দূষণ বন্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

৩০ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা শিল্প কারখানায় কালো ধোঁয়ায় বায়ু দূষণ বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকা বাসী। স্থানীয়দের অভিযোগ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ম্যাগনিয়াম ষ্টীল মিলে কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশেপাশে বিস্তীর্ণ এলাকা। অবিলম্বে ম্যাগনিয়াম ষ্টীল মিলসের কালো ধোঁয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানান তারা ।
আজ দুপুরে ম্যাগনিয়াম ষ্টীল মিলসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল ও বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরয়ার বিপ্লব এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলকারখানার কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ। কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। এভাবে বাতাস দ্রুত দূষিত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা ও সালফার ডাই অক্সাইডের প্রভাবে ফুসফুস, কিডনি জটিলতা ও হৃদ্রোগের ঝুঁকি রয়েছে। এ ছাড়া, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সিসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন