• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

আটককৃতরা হচ্ছেন- খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), মো. ইউসুফ (৩৫), মো. সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), শহীদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।

জানা যায়, কক্সবাজার নেয়ার কথা বলে ১২ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যান দালাল চক্র। সেখানে তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।

আটক রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকা চুক্তিতে তাদের আগের বাসস্থান কক্সবাজারে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার ভোরে এখানে নামিয়ে দিয়ে চলে যান তারা।

স্থানীয় আবদুল হালিম জানান, তাদের কতাবার্তায় সন্দেহ হলে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ আসলে জানতে পারেন এরা ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন