• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করায় উত্তরার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ জরিমানা করেন। পরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে বলা হয়, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। তখন খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন