• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

করোনা আক্রান্ত রেলের পরিচালককে ঢাকায় আনতে আলাদা বগি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের এক পরিচালককে শনিবার ঢাকায় নেওয়া হয়েছে। খুলনা-ঢাকা রুটে চলাচলকারী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি যুক্ত করে তাকে ঢাকায় নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে- এটা কোয়ারেন্টিন কোচ।

ওই ট্রেন পরিচালকের নাম শরিফুল ইসলাম। শনিবার তাকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় নেওয়া হয়। অতিরিক্ত একটি বগিতে তিনি একাই ঢাকায় যান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শরিফুল ইসলাম। কোনোভাবেই জ্বর কমছে না। তিন দিন থেকে কাশি শুরু হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। তাই গত বৃহস্পতিবার বিকালে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, শরিফুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ঢাকায় নিতে বলেছেন। এজন্য চিত্রা এক্সপ্রেসে তার জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা কোয়ারেন্টিন কোচ। করোনা রোগীদের জন্য এ কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন