• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে সমরেশ মজুমদার

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ভেন্টিলেশনে দেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর জিনিউজের।

চিকিৎসকরা জানান, সমরেশ মজুমদার গত ১০-১২ বছর ধরে COPD-(ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)- এর সমস্যায় ভুগছেন। সিওপিডি হলো ফুসফুসের একধরনের জটিল রোগ। এতে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়।

খবরে বলা হয়, ২০১২ সালেও সমরেশ মজুমদার একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময়ও তাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছিল। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ঔপন্যাসিক হিসাবে বহু বছর ধরে বাংলার পাঠক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। বেশকিছু জনপ্রিয় টিভি ধারাবাহিকের কাহিনীও তার লেখা। বর্তমানে তার বয়স ৭৬ বছর।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস পাঠক মহলে দারুণ সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন