• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

উপবৃত্তির টাকা আত্মসাৎ, শিক্ষকসহ আটক ২

নিজস্ব সংবাদ দাতা / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের মহেশখালীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের গোপন পিন পরিবর্তন করে টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ জুন) সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- মহেশখালী কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪) ও স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদানের দায়িত্বে থাকা খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন বলে এক অভিভাবক অভিযোগ করেন। এ অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে শিক্ষক ও মোবাইল ব্যাংকিং এজেন্টকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন