• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

কোভিশিল্ডের ১ কোটি ৭০ হাজার করোনা টিকা শেষ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট এক কোটি ৭০ হাজার ১৮২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৫০ হাজার ১৬৭ ডোজ। বর্তমানে টিকা মজুত আছে আর মাত্র এক লাখ ২৯ হাজার ৮শ’ ১৮ ডোজ।

রোববার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতরের দেওয়া তথ্যমতে, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। দ্বিতীয় ডোজ নেওয়া ৪২ লাখ ৫০ হাজার ১৬৭ ডোজের মধ্যে পুরুষ ২৭ লাখ ১৪ হাজার ৮৩৭ জন, আর নারী ১৫ লাখ ৩৫ হাজার ৩৩০ জন। এছাড়া এ পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা্র উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের মাধ্যমে। সেরামের সঙ্গে তিন কোটি ডোজের চুক্তি হয় বাংলাদেশ সরকারের। প্রতিমাসে ভারত থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এ পর্যন্ত সেখান থেকে টিকা এসেছে মোট এক কোটি দুই লাখ ডোজ টিকা। সেই হিসাবে এখন টিকা মজুত আছে মাত্র এক লাখ ২৯ হাজার ৮শ’ ১৮ ডোজ। এদিকে, টিকার সংকটের কারণে প্রথম ডোজ নেওয়া সবাই এখনই দ্বিতীয় ডোজ নিতে পারছেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন