• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

মিটফোর্ড হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ২৩ দালাল

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের ভেতর ও বাহিরে থেকে ২৩ দালালকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, দুপুর থেকে র‍্যাব-১০-এর সমন্বয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান মিটফোর্ড হাসপাতালে দালাল নির্মূলে অভিযান পরিচালনা করছেন। অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৩ দালালকে আটক করা হয়েছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন