• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

আইসিসির মে মাসের সেরা মুশফিক

নিজস্ব সংবাদ দাতা / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন।

মুশফিকের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। তবে তাদের টপকে সেরা হয়েছেন মুশফিক। গেল মে মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন মুশফিক। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে করেছন ২৩৭ রান।

যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ত্রাতার হয়ে এসেছিলেন মুশফিক। যেখানে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে জিততে বাকি কাজটা করেন বোলাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরাদের হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৮ রানের বেশি করতে না পারলেও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মুশফিক।

এদিকে মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় থাকা হাসান জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দারুণ সময় পার করেছেন। যেখানে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। তালিকায় থাকা আরেক ক্রিকেটার জয়াবিক্রমা দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন