• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

অটোমোবাইল শিল্প উন্নয়নে মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশে ক্রমবর্ধমান অটোমোবাইল শিল্পের চাহিদার কথা আমলে নিয়ে এর উন্নতিকল্পে একটি খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১’ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে আমাদের নিজেদের স্বার্থে অটোমোবাইল শিল্পের বিকাশ সাধন জরুরি, শুধুমাত্র আমদানির ওপর নির্ভর না থেকে এই শিল্পের উন্নয়নে কিছু করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে অটোমোবাইল শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আঞ্চলিক পর্যায়ে অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সক্ষমতা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, এই নীতিমালার আরেকটি উদ্দেশ্য হলো কম খরচে যাতে জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য তৈরিতে আন্তর্জাতিক অটোমোবাইল ব্র্যান্ডের সাথে দেশিয় ব্র্যান্ডগুলো যৌথভাবে কাজ করতে পারে সে সুবিধা সৃষ্টি করা।

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবসের বরাত দিয়ে সচিব বলেন, জাপান তাদের ব্র্যান্ডের পণ্য এই দেশে তৈরির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

এদিকে, বৈঠকে সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউডিও) সদস্যপদ গ্রহণের প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন