• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

এতো রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন পরীমনি: মিশা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এতো রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মিশা সওদাগর বলেন, আমি নিরপেক্ষভাবে বলতে চাই- পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোনো মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে। সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি।

‘যে ক্লাবে সে গিয়েছিলো তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে না পরীরও কথা শুনতে হবে।’

গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চারদিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা।

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এরপরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও আমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন