• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না: কাদের মির্জা

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করবে না। এটা যারা বলে তারা ঠিক নয়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে চিটিং বলে মন্তব্য করে কাদের মির্জা বলেন, আমাকে দুই-তিন দিন ফোন দিয়ে ধন্যবাদ দিছে। আমার নেতা বলে। ওরে চিটিং, তুই সব খাইছো। ওবায়দুল কাদের বইমেলায় বই তুলতে দেই নাই, তুই আমারে চাঁদাবাজ বানাইছোত, গাড়ি বন্ধ করে দিছো। তোরা সব অপরাজনীতির হোতা।

মেয়র বলেন, নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। সবাই আমার বিরুদ্ধে লেগেছে? কেন সাহস করে সত্য কথা বলেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত পৌরসভা আ.লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিপক্ষের অনুসারীদের গ্রেফতারের দাবিতে বুধবার (১৬ জুন) থেকে কোম্পানীগঞ্জে কাদের মির্জা ঘোষিত অবরোধ কর্মসূচি চলবে। এর আগে, সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তিনি এ অবরোধের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন