• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

তিন সন্তানের জননীকে গণধর্ষণ, প্রধান আসামি শাহেদ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলার বোরহানউদ্দিনে তিন সন্তানের জননীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুন) রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়।

শাহেদ বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. বাচ্চু তালুকদারের ছেলে।

জানা যায়, রোববার রাতে বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা তিন সন্তানের মাকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাগানের নির্জন ঘরে তুলে নিয়ে শাহেদসহ ৪-৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহেদকে প্রধান আসামি করে একই এলাকার মো. সুমন ও মো. ইউছুফের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি গণধর্ষণ মামলা করেন।

মামলার আলোকে বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতে অভিযান চালিয়ে শাহেদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগেও থানায় শাহেদের নামে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামি শাহেদকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন