• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বিয়ে ও চাকরির প্রলোভনে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে নয় দিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৫ জুন) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো জসিম উদ্দিন (২৭), নুরুল আজিম (২৮), জাবের আহাম্মদ (৪৮) এবং মোহাম্মদ নবী (২২)। এদের মধ্যে জাবের নগরীর আশরাফ আলী রোড এলাকার বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি বাঁশখালী উপজেলায়।

র‌্যাবের-৭ চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘বাঁশখালীর এক কিশোরী ৭ জুন থেকে নিখোঁজ ছিল। তার বাবা গত ১৩ জুন এসে র‌্যাবের কাছে অভিযোগ করেন যে তার মেয়েকে ইপিজেডের গার্মেন্টেসে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে কোথাও জিম্মি করে রেখেছে একটি চক্র। মেয়েটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। র‌্যাব সদস্যরা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে গত ১৫ জুন রাতে শাহ আমানত সেতু এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়’।

তিনি বলেন, ‘গ্রেপ্তার জসিম মেয়েটিকে ওই বাসায় এনে আটকে রাখে। সেখানে জসিম এবং অন্যরা মিলে প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করে ওই কিশোরীকে। উদ্ধারের পর ওই কিশোরী জানিয়েছেন, চাকরি দেওয়ার পাশাপাশি বিয়ের প্রলোভন দেখায় জসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন ধর্ষণের কথা স্বাকার করেছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন