• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

ঢাকা-১৪ উপনির্বাচন: মনোনয়ন বাতিল যাদের

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এ তথ্য জানান।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ’র এওয়াইএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈব-চয়নের মাধ্যমে যাচাই করে তথ্য সঠিক না পাওয়ায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সঠিকভাবে জমা না দেওয়াসহ জামানতের টাকা না দেওয়ায়।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই। এসব উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণের কারণে ভোটগ্রহণের তারিখ দুই সপ্তাহ পেছানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন