• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

করোনা মোকাবেলায় আমরা বিশ্বে শীর্ষস্থানে রয়েছি: প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে কভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ফলে করোনা মোকাবেলায় আমরা বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছি।

শনিবার (১৯ জুন) ঢাকার করাইলে সময় ফাউন্ডেশন ও ফিল্ড ন্যাশন আয়োজিত করোনাকালীন দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কভিড-১৯’র প্রভাব পড়েছে। এতে অনেকেই কর্মহীন হয়েছেন। এই দুস্থ ও কর্মহীনদের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকারের আন্তরিকতার ফলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও স্বচ্ছন্দে জীবন-যাপন করতে পারছেন। সরকার দুস্থ ও কর্মহীনদের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করেছে। সরকারের পাশাপাশি এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশের প্রতিটি মানুষ নিজের ঘরে বসবাস করবে, স্বচ্ছন্দে বসবাস করবে এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ দেশের প্রত্যেকটি মানুষ উন্নত জীবন-যাপন করবে।

এ সময় কোভিড-১৯ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন