• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

মহাকাশে অচল নাসার ৩০ বছরের হাবল টেলিস্কোপ

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত ৩০ বছর ধরে একটানা ব্রহ্মাণ্ডের বিভিন্ন দিকে নজর রেখে চলা আর বহু যুগান্তকারী আবিষ্কারের হাতিয়ার নাসার হাবল স্পেস টেলিস্কোপ (এইচএসটি) গত কয়েক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে পড়ছে। শুক্রবার (১৮ জুন) নাসার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, এই মহাকাশে থাকা এই টেলিস্কোপের পেলোড কম্পিউটারটি রোববার (১৩ জুন) থেকে আর কাজ করছে না। ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়েছিল এই টেলিস্কোপকে।

নাসা অবশ্য জানিয়েছে, মূল হাবল টেলিস্কোপটির কোনও গলদ ধরা পড়েনি। বিজ্ঞান গবেষণার অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রও সচলই রয়েছে। সোমবারই (১৪ জুন) পেলোড কম্পিউটারটিকে সারানোর চেষ্টা করা হয়েছিল গ্রাউন্ড স্টেশন থেকে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, এই পেলোড কম্পিউটার হাবল টেলিস্কোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এই কম্পিউটারই টেলিস্কোপে থাকা বিজ্ঞান গবেষণার সবক’টি যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। কোন যন্ত্র কখন কীভাবে পরিচালিত হবে, তার নির্দেশ পাঠায় এই কম্পিউটারই। তাছাড়া এটি টেলিস্কোপের স্বাস্থ্যের উপরেও নিয়মিত নজর রাখে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন