• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কলম্বিয়া থেকে যেভাবে বাংলাদেশে এলো অজগরটি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের তারগাছ এলাকায় একটি ইস্পাত তৈরির কারখানায় মিলেছে বিরল প্রজাতির এক অজগর সাপ। প্রাণীটি কলম্বিয়া থেকে একটি কনটেইনারে করে এসেছে। আমদানি নয়, কলম্বিয়া থেকে আসা লোহার কাঁচামালের কনটেইনারে করে বাংলাদেশে চলে এসেছে সাপটি। মালামাল খালাস করতে গিয়ে বিশাল সাইজের অজগরটি দেখতে পান কারখানার শ্রমিকরা।

প্রায় তিন মাস পর শনিবার (১৯ জুন) কনটেইনারটি খুলে মালামাল আনলোডের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় সাপটি চোখে পড়ে তাদের। শ্রমিকরা সাপটি ধরে কর্তৃপক্ষকে জানালে আজ রোববার দুপুরে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট বিরল সাপটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। কারখানা শ্রমিকরা জানান, কনটেইনার থেকে লোহার বিভিন্ন টুকরো নামানোর সময় অজগরটি দেখতে পান তারা। দীর্ঘদিন ধরে অনাহারী থাকায় সাপটি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ার ইস্পাত কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, তিন মাস আগে এলসির মাধ্যমে কলম্বিয়া থেকে রড তৈরির কাঁচামাল আমদানি করা হয়। এসব মালামাল ৬৪টি কন্টেইনার করে কারখানায় আসে। পরে শ্রমিকরা মালামাল খালাস করতে গিয়ে অজগরটি দেখতে পান। কলম্বিয়ার যে অঞ্চল থেকে অপরিশোধ লোহা আনা হয়েছে, সেখান থেকে কোনোভাবে অজগরটি দেশে এসেছে বলে ধারণা তার।

বিরল প্রজাতির সাপটি পেটে আঘাতপ্রাপ্ত জানিয়ে বাংলাদেশ বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, কলম্বিয়ান বিরল প্রজাতির অজগরটি কারখানা থেকে উদ্ধারের পর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও কোয়ারেন্টিন শেষে সাপটি অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, বোয়া কনস্ট্রিক্টর (Boa Constrictor) জাতের এ সাপটি লম্বায় প্রায় ৬ ফুট। এর ওজন ৪ কেজি এবং বয়স হবে প্রায় ৭ মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে। শরীরে ইনজুরি রয়েছে। উদ্ধারের পর সাপটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পাঠানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, অসুস্থ সাপটিকে পার্কের ভেতরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন