• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন

কিশোর গ্যাংয়ের হামলায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনী শহরের বিরিঞ্চিতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত মাদ্রাসাছাত্র মেহরাজ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরআগে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গত ১৮ মে রাতে মেহরাজকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (২০ জুন) বাদজোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত মেহরাজ ফেনী পৌরসভার বিরিঞ্চি হাঙ্গার এলাকার ফকির বাড়ির মৃত আবদুল্লাহর ছেলে। তিনি বিরিঞ্চি নুরিয়া সুফিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

জানা যায়, মাসখানেক আগে মেহরাজের বন্ধু নোমানের বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর ক্ষুব্দ হয়ে ওঠেন। এর জের ধরে ১৮ মে রাতে স্থানীয় বখাটে নোমান মেহরাজকে বিরিঞ্চি রশিদ ম্যানশনের সামনে ডেকে নিয়ে মারধর শুরু করেন। এসময় নোমান ও তার সহযোগীরা ইট দিয়ে মেহরাজের মাথা থেঁতলে দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যান। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন