• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ফতুল্লায় বিদ্যালয়ের মাঠে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হৃদয় (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সেকান্দর নামে তার বন্ধুকে আটক করা হয়।

রোববার (২০ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

হৃদয় ফতুল্লার হাজীগঞ্জ উচাবাড়ির খোকন মিয়ার ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বড় ভাই মো. রনি বলেন, শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে হৃদয়ের বন্ধু পারভেজ, মাহাবুব, সেকান্দরসহ আরো কয়েকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেননি। পরে রোববার দুপুরে স্কুলের মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, যারা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারাই পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন