• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

‘ভোট দিলেও এমপি, না দিলেও এমপি’

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ও রামগতি এবং কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

তবে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নির্বাচনী কাজে নিয়োজিতরা। বৃষ্টি উপেক্ষা করে রোববার (২০ জুন) দুপুর থেকে লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে। এ আসনে নির্বাচন হবে ইভিএমে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির শেখ ফয়েজ উল্যাহ শিপন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৬৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৯৯ জন। কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৩৬টি। ২১ জুন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটারদের দাবি, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ও ইউপি নির্বাচন নিয়ে তেমন মাথা ব্যথা নেই ভোটারদের।

বিএনপি ভোটে না আসায় ভোটার ও সাধারণ মানুষের আগ্রহ নেই বললে চলে। তারপর যারা কেন্দ্রে ভোট দিতে যাবেন, যেন নিরাপদে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করার দাবি জানান ভোটাররা। পাশাপাশি ভোটকে কেন্দ্র করে যেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও মারামারি হানাহানি না হয় সেদিকে প্রশাসনকে নজর দেয়ার আহবান জানান তারা।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়েজ উল্যাহ শিপন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের কর্মীরা তার নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। যেন তারা কেন্দ্রে না আসতে পারে। কেউ ভোট দিলেও এমপি আর না দিলেও এমপি। ইতিমধ্যে এ ধরনের কথাবার্তা বলে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।

তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে আশা লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়েজ উল্যাহ শিপনের।

অপরদিকে নির্বাচনী মাঠে ভোটারদের মাঝে কোন ধরনের ভয়ভীতি নেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরীর নয়ন বলেন, মানুষের মাঝে ভোটের আমেজ দেখা দিয়েছে। কখন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, সে অপেক্ষা করছে মানুষ। শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন