• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সামাজিকভাবে হেয় করায় করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিকভাবে হেয় করায় লজ্জা ও ঘৃণায় করোনায় আক্রান্ত এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২০ জুন) সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত আবদুর রাজ্জাক (৫০) আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের সাহাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

সম্প্রতি তার করোনা শনাক্ত হওয়ায় লজ্জা ও ঘৃণায় আবদুর রাজ্জাক আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আব্দুর রাজ্জাক। গত ১৬ জুন তার শরীর থেকে নমুনা নেয়া হয়। ওই দিন রাপিট অ্যান্টিজেন টেস্টে তার করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরার্মশে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

করোনা শনাক্ত হলে ১৭ জুন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। এতে গ্রামের অন্যান্য মানুষ তাকে কটূক্তি ও সামাজিকভাবে হেয়পতিপন্ন করে। তাকে ও তার পরিবারের কাউকে বাড়ির বাইরে বের হতে দিত না গ্রামের মানুষ। এতে বাড়ির অন্য সদস্যরাও তার প্রতি ক্ষিপ্ত হয়।

আবদুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন বলেন, আজ সকালেও তার কাশির শব্দ শুনতে পাই। পরে খাবার দিতে গিয়ে দেখি ঘরের আড়ায় ফাঁস দিয়ে সে ঝুলছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন