• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

আদিবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার শেরপুরে এক আদিবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫)। তিনি ওই গ্রামের শ্রী মনি তাঁতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, রোববার (২০ জুন) সন্ধ্যায় বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন