• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সর্বধরনের খেলাধুলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ের সরকার। তাতে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে। তবে সিরিজটি নিয়ে আশাবাদী ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।

সবধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে জিম্বাবুয়েতে যাওয়ার সপ্তাহখানিক আগে সফরটি চূড়ান্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ কিংবা ২৯ জুন দল যাবে এবং ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচি আগের মতোই রয়েছে।’

পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়েতে পৌঁছে মাত্র একদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা। একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৭ জুলাই। বুলাওয়েতে হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে এই দুদল। ১৬ ‍জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডের পর সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ ২৩ জুলাই। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জুলাই। এরপর দেশে ফিরবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন